শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কে কার প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪৮৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

দ্বিতীয় রাউন্ডের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড এবং সুইডেন। সুইসদের ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে যায় সুইডিশরা। এই পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। এর ফলে ফ্রান্স, উরুগুয়ে, ব্রাজিল, বেলজিয়াম, রাশিয়া ও ক্রোয়েশিয়ার পর বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করল দল দুটি।

৩২টি দল নিয়ে শুরু হয়েছিল রাশিয়া বিশ্বকাপ। ইতিমধ্যেই বিদায় নিয়ে ফেলেছে মোট ২৪টি দল। এখন বাকি রয়েছে মাত্র আটটি দল। আগামী ৬ জুলাই থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে এই আটটি দল। আসুন দেখে নেই, শেষ আটের লড়াইয়ে কোন দল কার বিপক্ষে খেলবে।

৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ৮টায় নিঝনি নভগোরদ স্টেডিয়ামে ফ্রান্স খেলবে উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল চলে যাবে সেমিফাইনালে। একই দিন রাত ১২টায় কাজান অ্যারেনায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে চমক জাগানিয়া দল –বেলজিয়াম। সেমিফাইনালে এই ম্যাচের জয়ী দল খেলবে ফ্রান্স-উরুগুয়ে ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে।

পরদিন, ৭ জুলাই, রাত ৮টায় অল ইউরোপিয়ান লড়াইয়ে মুখোমুখি হবে সুইডেন-ইংল্যান্ড। ম্যাচটি হবে সামারা অ্যারেনায়। সেদিন রাত ১২টায় স্বাগতিক রাশিয়া নামবে ক্রোয়েশিয়া বিপক্ষে। ফিশ্ট স্টেডিয়াম হবে ম্যাচটি। এই ম্যাচটির জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে সুইডেন-ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের সময়সূচি:

তারিখ দল সময় ভেন্যু
৬ জুন ফ্রান্স-উরুগুয়ে রাত ৮টা নভগোরদস্টেডিয়াম
ব্রাজিল-বেলজিয়াম রাত ১২টা কাজান অ্যারেনা
৭ জুন সুইডেন-ইংল্যান্ড রাত ৮টা সামারা এরেনা
রাশিয়া-ক্রোয়েশিয়া রাত ১২টা ফিশ্টস্টেডিয়াম

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451