শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডোবায় নিখোঁজ শিশু ইমন পাঁচ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৪২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

দুপুর ১টার পর থেকে ডুবুরিরা ময়লার স্তুূপ সরিয়ে পানিতে খুঁজে বেড়াচ্ছেন ছয় বছরের ছোট্ট শিশু ইমনকে। কিন্তু পাঁচ ঘণ্টার প্রচেষ্টাতেও শিশুটিকে উদ্ধার করতে পারেননি তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা শহীদুর রহমান সন্ধ্যা ৬টায়  জানান, তিনজন ডুবুরি শিশুটিকে উদ্ধার করতে পানিতে খুঁজে বেড়াচ্ছেন। ওপরে ময়লার স্তুূপ থাকলেও নিচে পানির গভীরতা ১০ ফুটের মতো। যে স্থানটিতে পা রাখার পর সে (ইমন) ডুবে গিয়েছিল সেখানে ও তার আশেপাশে খুঁজে ডুবুরিরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, রাজধানীর কামরাঙ্গীরচরে বেড়িবাঁধের পাশে খেলাধুলা করার সময় আজ দুপুর আনুমানিক ১টার দিকে হৃদয় নামের এক শিশু ময়লা ডোবার পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ইমন নামে তারই এক বন্ধু নিখোঁজ হয়।

স্থানীয় বাসিন্দারা হৃদয়কে উদ্ধার করতে পারলেও ইমনকে উদ্ধার করতে পারেননি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451