বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্যপ্রযুক্তি আইনে কোটা আন্দোলনের নেতা রাশেদ গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৪৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাজধানী শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে ছাত্রলীগের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে তার মিরপুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, রাশেদকে শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে ছাত্রলীগ কর্মীর এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

কোটা আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফারুক হাসান জানান, মিরপুর-১৪ এর মজুমদার মোড়ের ১২ নম্বর বাসা থেকে রাশেদ খানসহ তিনজনকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। অন্য দুজন হলেন- মাহফুজ খান ও সুমন কবীর। তারাও পরিষদের যুগ্ম আহ্বায়ক। তাদের তুলে নিয়ে গেছে ডিবি। আমরা ডিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে রাশেদ জানান, ডিবি আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচান। আমাকে ধরতে ধাওয়া দিলে আমি দৌড়ে বাসায় এসেছি। এখন দরজায় ধাক্কা দিচ্ছে।

উল্লেখ্য, গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগমুহূর্তে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ নূরসহ সাত শিক্ষার্থী আহত হন।

কা/ক


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451