বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘৮০ লাখ মানুষের ডাটা হাতে, অপরাধ করে পার পাবে না’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ১৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

ঢাকা মহানগরের প্রায় ৮০ লাখ মানুষের তথ্য এ পর্যন্ত সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল ও কলেজে মাদকবিরোধী সমাবেশে তিনি বলেন, রাজধানীতে অপরাধ করে কারো পার পাওয়ার কোনো সুযোগ নেই।

মাদক ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা ডিএমপির পক্ষ থেকে নগরীর ৮০ লাখ মানুষের তথ্য সংগ্রহ করেছি। এসব ডাটা আমাদের সামনে রয়েছে। প্রয়োজন হলে একটি ক্লিক করলেই সব তথ্য আমাদের সামনে চলে আসে। কেউ অপরাধ করে এখন আর সহজে পার পাবে না।

পুলিশকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ যদি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়, কিংবা ছেড়ে দেয় অথবা মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখে তাহলে কিন্তু মাদক নির্মূল করা সম্ভব হবে না। কাজেই আগে সতর্ক ও সাবধান হতে হবে আমাদের। আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষার কাজ যুক্ত তাদেরকেই বেশি দায়িত্বশীল হতে হবে। এ ব্যাপারে আমাদের (ডিএমপি) অবস্থান হচ্ছে জিরো টলারেন্স।

এন টি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451