শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শ্রীপুরে হোন্ডা শো-রুম উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৬৪৯ বার পড়া হয়েছে

 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা (পুকুরপাড় মসজিদ)
সংলগ্ন জনাব আলী টাওয়ারে জাপানি হোন্ডা মটরসাইকেল শো-রুমের
শুভ উদ্বোধন করা হয়। শনিবার দুপুর ১২টায় এ উদ্বোধনী অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।
শো-রুম উদ্বোধন করেন হোন্ডা কোম্পানির ডিলার ডেভল্যাপমেন্ট
ম্যানেজার নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীর ইঞ্জিনিয়ার
অফহেড সাব্বিরুল হক, পার্টস ম্যানেজার তপন বাবু , মাওনা
চৌরাস্তা হাট-বাজার পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন,
সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শামীম, শ্রীপুর উপজেলা
শ্রমিকদলের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা সাংবাদিক
সমিতির সভাপতি যুগান্তরের সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ,
শ্রীপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোতাহার হোসেন খান,
বাংলাদেশ প্রতিদিনের মাহবুবুর রহমান, ভোরের দর্পণের এমদাদুল হক,
আমার বার্তার সাইফুল আলম সুমন, দৈনিক বর্তমানের আব্দুল্লাহ আল
মামুন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
ডেভল্যাপমেন্ট ম্যানেজার নাজমুল হক বলেন, বাংলাদেশে হোন্ডাই একমাত্র
প্রতিষ্ঠান যা সম্পূর্ণ জার্মানী প্রযুক্তিতে তৈরি। ইতিমধ্যে আমরা
বাংলাদেশের মার্কেট দখল করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে নতুন নতুন
প্রযুক্তি নিয়ে হোন্ডা এগিয়ে যাবে বাংলাদেশে । সিয়াম হোন্ডার
ডিলার শরিফুল আলম মাসুম বলেন,দীর্ঘদিন ধরে তিনি মোটরসাইকেল
ব্যবসার সাথে জড়িত।গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার কথা
ভেবে তিনি ঢাকার অদূরে শিল্পাঞ্চল খ্যাত মাওনা চৌরাস্তায় শো-রুম
দিয়েছেন।তিনি সার্ভিসিংসহ সকল প্রকার গ্রাহক সেবা দেয়ার
প্রত্যয় ব্যক্ত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451