রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় মাদক প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ২০৫ বার পড়া হয়েছে

 

শুক্রবার বিকালে আশুলিয়ার ডিইপিজেড সংলগ্ন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে মাদক প্রতিরোধে গণমাধ্যমের ভ’মিকা শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাপ্তাহিক পল্লী সাভার পত্রিকার সম্পাদক,আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জনাব শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ,এফ,এম সায়েদ।

আশুলিয়া রিপোর্টার্র্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অএ ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মুলে গনমাধ্যমের ভুমিকা অপরিহার্য। পুলিশ ও গণমাধ্যম কর্মীরা এক সাথে কাজ করলে এদেশ থেকে মাদকের ভয়াবহতা চিরতরে নির্মূল হবে বলে ও তিনি আশা প্রকাশ করেন।

এ সময় তিনি আরো বলেন, গোয়েন্দা পুলিশের কোন সদস্য সাধারণ জনগণকে হয়রানি করলে কোন ছাড় নয়,কঠোর শাস্তিমূলক ব্যবস্তা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।

এ রকম মতবিনিময় সভার আয়োজন করার জন্য তিনি আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান।অনুষ্ঠান শেষে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে বিশেষ সম্মাননা ও ক্রেষ্ট উপহার দেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451