শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ রিসার্চ মেথড বিষয়ে প্রশিক্ষণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৫১৭ বার পড়া হয়েছে

এ এইচ রনি,নর্দান ইউনিভার্সিটি ঃ
নর্দান ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (ওছঅঈ) বিশ্ববিদ্যালয়ের
গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর সহায়তায়
‘রিসার্চ মেথড : কোশ্চেনিয়ার ডেভেলপমেন্ট এন্ড স্যাম্পলিং টেকনিক্স’ বিষয়ে প্রশিক্ষণ
কর্মশালার আয়োজন করে গত ২৭ জুন, ২০১৮।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ
আব্দুল্লাহ এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার
হোসেন।
এ সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন মালয়েশিয়া পার্লিস ইউনিভার্সিটি’র সহযোগী
অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম। কি-নোট স্পিকার তার প্রেজেন্টেশনে গবেষণা পরিচালনার জন্য
কিভাবে একটি প্রশ্নপত্র ডেভেলপ করা হয়ে থাকে এবং গবেষণার শুরুর দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ
যে উপাদান পপুলেশন থেকে কিভাবে স্যাম্পলিং করা হয় তার উপর বিশদ বক্তব্য উপস্থাপন করেন। তিনি
আশাবাদ ব্যক্ত করেন উপস্থাপিত টেকনিক অনুসরণ করলে গবেষকদের জন্য গবেষণা কার্যক্রম সহজ হবে।
নর্দান ইউনিভার্সিটি-আইকিএএসি সেল এর পরিচালক প্রফেসর ড. এম. শামসুল হক এর
সভাপতিত্বে এ সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি’র প্রো
ভিসি প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার লে. কর্নেল
(অব.) একতেদার আহমেদ সিদ্দীক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও
প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451