বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোদির চার বছরে বিদেশ সফরে খরচ ৩৫৫ কোটি রুপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৪৭২ বার পড়া হয়েছে
চার বছরে মোদির বিদেশ সফরে খরচ ৩৫৫ কোটি রুপি

অনলাইন ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত চার বছরে ৪১বার বিদেশ সফর করে ৩৫৫ কোটি রুপি খরচ করেছেন। এসময় তিনি ৫২টি দেশে ১৬৫দিন অতিবাহিত করেছেন।তথ্য অধিকার আইনে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে বিদেশ সফরের খরচ জানতে চেয়েছিলেন বেঙ্গালুরুর আরটিআই কর্মী ভীমাপ্পা গদাদ। তার প্রশ্নের জবাবে একথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)।

তবে নিরাপত্তার কারণ দেখিয়ে দেশের মধ্যে সফরে কত টাকা খরচ হয়েছে তা জানায়নি পিএমও। মোদির ঘন ঘন বিদেশ সফরকে কেন্দ্র করে দেশ জুড়ে বারবার উঠেছে নানা বিতর্ক।  আনন্দবাজার পত্রিকা জানায়, বিরোধীদের অভিযোগ, দেশে যখন নানা সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তখন প্রধানমন্ত্রী হিসেবে তা সামাল না দিয়ে তিনি ব্যস্ত থাকেন বিদেশ ভ্রমণে। নোটবন্দি, মূল্যবৃদ্ধি, কাশ্মিরের হিংসা কোনও কিছুতেই থেমে থাকেনি তার একের পর এক বিদেশ সফর। কয়েকদিন আগে মহারাষ্ট্রে বিজেপির শরিক দল শিবসেনাও মোদির একের পর এক বিদেশ সফর নিয়ে তীব্র সমালোচনায় করেছে।

এসব অভিযোগের পাল্টা হিসেবে তার ফাস্ট ট্র্যাক কূটনীতি ও বৈদেশিক বাণিজ্যিক সম্পর্কের উন্নতির কথা যুক্তি হিসেবে খাড়া করেছে সরকার। কিছুদিন আগেই মোদির হয়ে সাফাই দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করেছেনবিজেপি সভাপতি অমিত শাহ।তিনি বলেন, ক্ষমতায় আসার পর প্রথম তিন বছরে মনমোহন সিং থেকে কম বিদেশ সফর করেছেন নরেন্দ্র মোদি। যদিও দুই প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইট মিলিয়ে দেখা গেছে, বিজেপি সভাপতির দাবি ভিত্তিহীন।ভারতের প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ড সফরের পর থেকে খরচের কোনও হিসেব দেয়া নেই। শুধু তাই নয়, বিদেশ সফরের খরচ জানাতে সরকারের অনীহা বারবারই সামনে এসেছে। এর আগে সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়াও প্রধানমন্ত্রীর বিমান খরচের তথ্য জানাতে অস্বীকার করে। কারণ হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশের কথা জানিয়েছিল তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451