রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বন্দরে গণআজাদীলীগের প্রস্তুতি সভা ও ঈদপূর্ণমিলণী  অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ২২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ গণআজাদীলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা’র ঈদ পূর্ণমিলনী ও বাংলাদেশ
সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র আগমন উপলক্ষ্যে আয়োজিত
প্রস্তুতিমূলক সভা শুক্রবার সন্ধ্যা ৭টায় নবীগঞ্জস্থ নিজস্ব কার্যালয়ে
অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণআজাদীলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা’র সভাপতি রফিকুল
ইসলাম মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ।
প্রধাণ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ মহানগর
আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা,বন্দর থানা
আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা,সোনাকান্দা
ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহজাহান। এতে বক্তব্য রাখেন
বাংলাদেশ গণআজাদীলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক হেফজুর রহমান
খোকা,যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান,সাংগঠনিক সম্পাদক গাজী
গিয়াসউদ্দিন,প্রচার সম্পাদক মোঃ সেলিম রানা,অর্থ সম্পাদক শেখ জুয়েল এবং
শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান। এ সময় অন্যান্যের
মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়া,লিয়াকত গাজী,সোহরাব
মিয়া,মোঃ আক্তার হোসেন,মোঃ সেলিম,মোঃ পলাশ হোসেন,মোঃ শাহিন সিকদার,মোঃ
জাকির হোসেন,মোঃ সুজন,মোঃ রানা,মোঃ শাওন,মোঃ আলী আহাম্মদ,মোহাম্মদ
হোসেন,মোঃ জামান,মঞ্জু মিয়া প্রমুখ। প্রধাণ অতিথির বক্তব্যে
বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ বলেন,গণআজাদীলীগ এমন একটি সংগঠন যে সংগঠন
আদর্শপূর্ণ সংগঠন। বঙ্গবন্ধু যখন জেলে তখন আবদুর রশীদ তর্কবাগিস ৬ দফা
আন্দোলন করে জোয়ার সৃষ্টি করেছিলেন। ৭৫রে বঙ্গবন্ধুর হত্যাকে কলংকজনক
অধ্যায় বলেছিলেন আবদুর রশীদ তর্কবাগিস।  বঙ্গবন্ধু কণ্যাদের দেশে আনার
পেছনেও আবদুর রশীদ তর্কবাগিসের অগ্রণী ভূমিকা ছিল। গণ আজাদীলীগ একটি
স্বাধীনতার পক্ষের দল। এতোদিন গণআজাদীলীগের কোন অস্তিত্ব ছিলনা কিন্তু এই
অনুষ্ঠানে এসে আমার সেই ঘোর কেটে গেছে। সুখে-দুঃখে আমরা একসঙ্গে কাজ করে
দেশকে এগিয়ে নিয়ে যাবো। রাজনীতিকে কলংক করতে মাদকের পক্ষে কোনদিনও
শ্লোগান দিবেন না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451