শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্রাকে আগুন, নিহত ৯

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৪৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নাইজেরিয়ায় একটি জ্বালানিবাহী তেলবাহী গাড়িতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির লাগোস শহরে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় তোলা কিছু ছবিতে গাড়ি থেকে ধোঁয়ার কুণ্ডুলি বের হতে দেখা যায়। এরপর তা চারদিকে ছড়িয়ে পড়ে।

বিবিসি জানায়, একটি ব্রিজে ওঠার সময় জ্বালানিবাহী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারানোয় তা পাশে পড়ে যায়। এর পর অন্য যানবাহনের সাথে ধাক্কা লাগে। এসসময় জ্বালানি তেল থেকে আগুন লেগে যায়।

এক পর্যায়ে বিস্ফোরণ ও আগুনে পাঁচটি বাসসহ অন্তত ৫০টি গাড়ি পুড়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা ছুটে যান।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোাহাম্মদ বুহারি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের সুস্থতা কামনা করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451