রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসছে আজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৪৯০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। সেতুর পঞ্চম স্প্যান (সুপারস্ট্রাকচার) ‘৭এফ’  জাজিরা প্রান্তের ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে ৭৫০ মিটার।

আজ শুক্রবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক কাজগুলো। আর কিছুক্ষণের মধ্যেই পিলারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে ৭৫০ মিটার সেতু। পঞ্চম স্প্যানটি জোড়া দেওয়ার মাধ্যমেই জাজিরাপাড়ের সঙ্গে সংযুক্ত হবে পদ্মা সেতু।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান বহনকারী তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৪১ ও ৪২ নম্বর পিলার এলাকায় পৌঁছায়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনের প্রায় ছয় কিলোমিটার দূরে ১৫০ মিটার দীর্ঘ ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি আনা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাসমান ক্রেনের মাধ্যমে স্প্যানটি জাজিরায় পৌঁছায়।

গত বছরের ৩০ সেপ্টেম্বর বসানো হয় প্রথম স্প্যান। এর প্রায় চার মাস পর চলতি বছরের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান বসে। এর মাত্র দেড় মাস পর ১১ মার্চ শরীয়তপুরের জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যানটি বসানো হয়। এর দুই মাস পর ১৩ মে সকাল পৌনে ৮টার দিকে দেশি-বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের চেষ্টায় বসে চতুর্থ স্প্যানটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451