বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাশিয়া সহস্রাধিক সেনা প্রত্যাহার করেছে সিরিয়া থেকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৩১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে গত কয়েকদিনে এক হাজার ১৪০ জন রুশ সেনা, ১৩টি জঙ্গি-বিমান এবং ১৪টি হেলিকপ্টার প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ক্রেমলিনে একটি অনুষ্ঠানে এমনটা  বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

খবর প্রেসটিভি।বৃহস্পতিবার ক্রেমলিনের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্য পুতিন বলেন, আপনারা জানেন যে আমি সিরিয়ার হামেইমিম বিমান ঘাঁটি পরিদর্শনে যাওয়ার সময় থেকেই দেশটির ভূখণ্ড থেকে আমাদের সৈন্যদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। এখনও এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, গত কয়েক দিনে ১৩টি জঙ্গি-বিমান, ১৪টি হেলিকপ্টার এবং ১,১৪০ জন সেনা ফিরিয়ে আনা হয়েছে। গত ডিসেম্বর তার সিরিয়ার হামেইমিম বিমান ঘাঁটি সফরের সময় থেকে রুশ সেনাদের পাশাপাশি সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লতাকিয়া প্রদেশে অবস্থিত হামেইমিম বিমান ঘাঁটিকে তাদের স্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে রাশিয়ার সেনাবাহিনী।

এটি বাশার আল আসাদ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে অবস্থিত।পুতিন বলেন, সেনা প্রত্যাহার করে নেয়ার কাজ এখনো অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, রাশিয়ার বিমান বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী এরই মধ্যে দেশটির বেশিরভাগ ভূখণ্ড সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে থেকে পুনরুদ্ধার করায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়া সরকারের অনুরোধে রাশিয়া দায়েশ সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে।

গত মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আনুষ্ঠানিকভাবে রুশ বিমান হামলার প্রশংসা করে বলেছেন, মস্কোর সামরিক সহযোগিতার কারণে সিরিয়ার সেনারা উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে এগিয়ে যেতে সুবিধা পেয়েছে।

এপি/


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451