রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাংলাদেশকে নিয়ে মন্তব্যের আগে নিজেদের দিকে তাকান: কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৪৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের নাগরিকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন মন্তব্য করা থেকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বিরত থাকা উচিত। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ জুন) রাজধানীর আব্দুল্লাহপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে নিয়ে মন্তব্য করার আগে নিজেদের দিকে তাকান। গাজীপুর নির্বাচন নিয়ে বন্ধুপ্রতীম রাষ্ট্রের এমন মন্তব্য কাম্য নয়।

বৃহস্পতিবার মার্শা বার্নিকাট এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র এবং সেই নির্বাচন আয়োজনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। বার্নিকাটের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর নির্বাচনে বিএনপির মিজান নামের এক নেতা ষড়যন্ত্র করেছিলেন। তাহলে এই ঘটনায় তার (বার্নিকাট) কি কোনও উদ্বেগ নেই? পদ্মাসেতু প্রসঙ্গে কাদের বলেন, পদ্মসেতুর কাজ ৫৬ শতাংশ শেষ হয়েছে।

সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হবে। পদ্মাসেতুর কাজ শেষ হলে উভয় প্রান্তের মধ্যে সংযোগ দেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451