শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ব্যাংক হলিডে উপলক্ষে রোববার লেনদেন বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ৫১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ব্যাংক হলিডে উপলক্ষে আগামী রোববার ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় এদিন শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। আগামী সোমবার থেকে যথারীতি আবারও গ্রাহকদের সঙ্গে লেনদেন চালু হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী ৩০ জুন ব্যাংকগুলো ষাণ্মাসিক আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে অর্ধবার্ষিক ব্যালান্স-শিট বা আর্থিক বিবরনী প্রস্তুত করা হয়।

দীর্ঘ সময় ধরে হিসাব বিবরণী প্রস্তুত করতে গিয়ে ক্লান্ত ব্যাংকারদের বিশ্রাম দিতে পরদিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়। ওইদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না।

একইভাবে ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব শেষ করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কারণে দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451