রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গাজীপুর সিটি ভোট, ৬০ কেন্দ্রে ১৫৯টি অনিয়ম : ইডব্লিউজি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ১৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

গাজীপুর সিটি নির্বাচনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পর্যবেক্ষণকৃত ১২৯টি কেন্দ্রের শতকরা ৪৬ দশমিক পাঁচটি কেন্দ্রে মোট ১৫৯টি অনিয়মের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। যদিও তারা সার্বিকভাবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কেমন হয়েছে, তা নিয়ে কোনো মন্তব্য করেনি।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার কর্মকর্তারা। যেসব অনিয়মের কথা ইডব্লিউজি তুলে ধরেছে সেগুলো হলো জোর করে ব্যালট পেপারে সিল মারা, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী প্রচার চালানো এবং ভোটকেন্দ্রের ভেতর অননুমোদিত ব্যক্তিদের অবস্থান।

তাদের পর্যবেক্ষণকৃত কেন্দ্রগুলোতে ভোট প্রদানের হার ৬১ দশমিক ৯ শতাংশ। ভোটের দিন শুরুতে তাদের পর্যবেক্ষণকৃত কেন্দ্রগুলোর ৯৬ দশমিক ৯ শতাংশ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট এবং ৮১ দশমিক ৪ ভাগ কেন্দ্রে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে দেখতে পেয়েছেন বলেও দাবি করেন তাঁরা।

সংস্থাটির পরিচালক ড. মো. আবদুল আলিম বলেন, ‘আমাদের পর্যবেক্ষিত তার মধ্যে, অন্য দিকে যেগুলো আছে, ৪২৫টি কেন্দ্রের মধ্যে মাত্র ১২৯টি কেন্দ্রে গেছি, মানে ৩০ দশমিক ৪ ভাগ। কাজেই অন্যগুলোর চিত্র আমরা বলতে পারব না।’

‘আমাদের যে পর্যবেক্ষিত কেন্দ্র, সেখান থেকে ছয়জন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সেটা আমাদের পরিসংখ্যানে আছে,’ যোগ করেন আলিম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451