শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর কুড়িলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পিকআপ ভ্যানচালক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ২২৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ

রাজধানীর কুড়িল বিশ্বরোডে এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম (২৬) নামের এক পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আব্দুর রহমানের ছেলে। তিনি ঢাকায় লালবাগ এলাকার রহমতগঞ্জে বসবাস করতেন।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে কামরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের সহকারী রফিক জানান, ময়মনসিংহে ট্রিপ নামিয়ে এসে ভোরে কুড়িল বিশ্বরোডে চা খেতে নামেন তারা। এ সময় কয়েকজন ছিনতাইকারী কামরুলকে ঘিরে ধরে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল ও টাকা না দিতে চাইলে একপর্যায়ে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে কামরুলকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451