শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন সেনাপ্রধানের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৪৮৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ বুধবার সকালে (২৭ জুন) স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে সকাল ৯টায় হেলিকপ্টারে করে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান জেনারেল আজিজ আহমেদ। এ সময় সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মো. আকবর হোসেন তাঁকে বরণ করে নেন।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বীর শহীদদের সম্মানে সালাম প্রদর্শন করেন নতুন সেনাপ্রধান। এ সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করে বেলা সাড়ে ৯টার দিকে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন সেনাপ্রধান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451