শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাপানের রাজকুমারী জাহাজ কর্মচারীকে বিয়ে করতে ঘর ছাড়ছেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ২৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ জাহাজ কর্মচারীকে বিয়ে করতে রাজপরিবার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের রাজকুমারী আয়াকো। গত দুই বছরে দেশটির দুইজন রাজকুমারী একই ঘোষণা দিলেন যারা কোনো সাধারণ নাগরিককে বিয়ে করছেন। খবর সিএনএনের

জাপানের সম্রাট আকিহিতোর ভাতিজি এবং প্রয়াত প্রিন্স তাকামোদের তৃতীয় কন্যা আয়াকো গতকাল মঙ্গলবার ঘোষণা দেন, জাহাজ কোম্পানি এনওয়াইকে লাইন এর কর্মচারী ৩২ বছর বয়সী কেই মোরিয়াকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এক বছর আগে তাদের পরিচয় হয়। আগামী ১২ আগস্ট তাদের দুইজনের মধ্যে আংটি বদল হবে। ২৯ অক্টোবর টোকিওর একটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিয়ে হবে।

মোরিয়ার সঙ্গে আয়াকোর পরিচয় হয় মা প্রিন্সেস তাকামোদের মাধ্যমে। একটি সমাজ কল্যাণ সংস্থায় কাজ করতে গিয়ে মোরিয়ার মা-বাবার সঙ্গে সম্পর্ক তৈরি হয় প্রিন্সেস তাকামোদের। এরপর তাদের পরিবারের সঙ্গে রাজপরিবারের সম্পর্ক গড়ে ওঠে।

এর আগে গত মে মাসে আরেক রাজকুমারী মাকো একই সিদ্ধান্ত নেন। রাজপরিবারের বিধান অনুযায়ী, নাগরিকদের মধ্যে কাউকে বিয়ে করলে রাজপরিবারের উত্তরাধিকার ত্যাগ করতে হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451