শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পারিবারিক শত্রুতা ও প্রেমের জেরেই অন্তরকে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৩০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

অপহরণের ২০ দিন পর ফরিদপুরের নগরকান্দা উপজেলার স্কুলছাত্র অন্তরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাগলাপাড়া গ্রামের রাস্তার পাশের খাদের মধ্যে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

অন্তর উপজেলার তালমা নাজিম উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তাঁর বাবা গ্রিসপ্রবাসী আবুল হোসেন মাতুব্বর। গত ৭ জুন তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন অন্তর।

আজ বুধবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান গণমাধ্যমকে বলেন, অন্তর নিখোঁজ হওয়ার পর তাঁর মায়ের কাছে মোবাইলে অপহরণের কথা জানায় দুর্বৃত্তরা এবং টাকা দাবি করে। পরে ১৪ জুন রাতে অপহরণকারীদের দেওয়া ঠিকানামতো এক লাখ ৪০ হাজার টাকাও দেন অন্তরের মা।

‘এ ঘটনায় একটি অপহরণ মামলা করা হয়। পরে পুলিশ বিভিন্ন সময়ে তিনজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে খোকন নামের একজনের সঙ্গে অন্তরদের পারিবারিক বিরোধ ছিল। অন্য এক আসামির মেয়ের সঙ্গে অন্তরের প্রেমের সম্পর্ক ছিল। মূলত এ দুটি বিষয়কে কেন্দ্র করেই অন্তরকে হত্যা করা হয়েছে বলে পুলিশ আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্রে জানতে পেরেছে।’

পুলিশ সুপারের দাবি, এটি কোনো অপহরণ কিংবা মুক্তিপণ আদায়ের ঘটনা ছিল না। হত্যার উদ্দেশ্যেই অন্তরকে অপহরণ করা হয়েছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451