বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৩০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

বাংলার প্রতিদিন ঃ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ সোমবার ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া এলাকায় একটি ট্রাক উল্টে পাঁচজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘাটাইলে একটি ট্রাকের চাকা ফেটে উল্টে গেলে একজন নিহত হন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল ৬টার দিকে অন্তত ৩৫ জন গুরুতর আহত লোক হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে চারজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত যাত্রীরা জানান, তাঁরা সবাই প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশে রওনা দেন। টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে সাতুটিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনসুর আলী আরিফ  জানান, ভোরে থানার কাছে সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451