রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ৩০ প্লাটুন বিজিবি মাঠে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (২৪ জুন) থেকে ২৭ জুন পর্যন্ত ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে।

আপাতত ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিজিবি সদস্যরা পুরো নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করবেন।

রোববার মধ্যরাত থেকেই গাজীপুর সিটির সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। এরপর নির্বাচনী এলাকায় রাত ১২টা থেকে সব ধরনের যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমেদ জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইসির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ জুন। নির্বাচনকে কেন্দ্র করে রোববার থেকেই বিজিবির পাশাপাশি মাঠে নামছে র‌্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার বাহিনীর ১৫ হাজারেরও বেশি সদস্য।

নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ছাড়াও নির্বাচনী এলাকায় ইসির পক্ষ থেকে ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক ৫৭টি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। থাকবেন দেশি-বিদেশি পর্যবেক্ষকও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451