বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদপুরে ক্লিনিকে এসি বিস্ফোরণে চিকিৎসক-রোগী দগ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ২০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় একটি ক্লিনিকে এসি বিস্ফোরণে চিকিৎসকসহ দুজন দগ্ধ হয়েছেন।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাত ৮টার দিকে। দগ্ধদের উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন রাজধানীর শিকদার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ নজরুল হুদা (৪৫) ও সাভারের একটি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল হক (৫০)। তাঁদের দুজনের বাসা মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে।

হাসপাতালে দগ্ধ চিকিৎসক নজরুল হুদা জানান, মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে তাঁর সৈয়দ ডেন্টাল নামে একটি ক্লিনিক আছে। সন্ধ্যায় সেখানে দাঁতের চিকিৎসা করাতে আসেন মাহবুবুল হক।

রাতে দাঁতের চিকিৎসা করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে তাঁদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, নজরুল ইসলামের মুখ ও দুই হাত ঝলসে গেছে। আর মাহবুবুল হকের দুই হাত, মুখ ও মাথা ঝলসে গেছে। তাঁদের ভর্তি করা হয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ জানান, ক্লিনিকের এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451