সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘আওয়ামী লীগ আরেকটি বিজয় ছিনিয়ে আনবে ডিসেম্বরে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ২৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা প্রার্থী হবেন তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশ এখন আর ভিখারির দেশ নয়, মর্যাদার দেশ। ডিসেম্বরে বাংলাদেশে আওয়ামী লীগ আরেকটি বিজয় ছিনিয়ে আনবে।

আজ শনিবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যে যোগ্য নেতা জরিপে এগিয়ে আছেন, তিনিই মনোনয়ন পাবেন। ৬মাস পর পর জরিপ হচ্ছে সে জরিপ রিপোর্টের ওপর ভিত্তি করে মনোনয়ন দেওয়া হবে। যারা প্রার্থী হবেন তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, প্রেসিডিয়াম, উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদকরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451