বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচন বানচালের ফাঁদ তৈরি করছে শর্ত দিয়ে : তথ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ২৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

যারা শেখ হাসিনার পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির বিষয়টি শর্ত করছে তারা বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের বীজ বপন করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনু এসব কথা বলেন। খালেদা জিয়াকে মুক্তি ও আওয়ামী লীগের বিরুদ্ধে একতরফা নির্বাচনকালীন সরকার গঠনের অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এই দুই শর্ত যারা আরোপ করে তারা নির্বাচন বানচালের ফাঁদ তৈরি করছে। কে নির্বাচনে আসবে, কে আসবে না তা আলোচনার বিষয় হতে পারে না।

তিনি বলেন, সামরিক শাসনের আমদানি করা জামাত, জঙ্গি, যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসী ও তাদের দোসর বিএনপি এই পাঁচ দানবকে রাজনীতি ও ক্ষমতা থেকে বাইরে রাখা যায় তা আলোচনার বিষয়বস্তু হতে পারে। নির্বাচনের আসা বা না আসা নিয়ে কোনো আলোচনার প্রশ্নই আসে না। ইনু বলেন, বিএনপি নেতারা নির্বাচনের কথা বলতে বলতে মুখে ফ্যানা তুলে ফেলেছেন। তারা জামাত, জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের প্রত্যক্ষ দোসর এবং গণতন্ত্রের জন্য বিপদ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। তারপর মন্ত্রী দিনব্যাপী মিরপুর উপজেলার মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় মিলিত হন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451