বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোনালদো হলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৩০৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল টপ ফেবারিট না। বিশ্বকাপ জয়ের যা একটু সুযোগ কেউ কেউ দেখছেন তাও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। বিশ্বের অন্যতম সেরা ফুটবল তিনি। কারণটা রোনালদো রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে হ্যাটট্রিক করে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলেন। দ্যাস কুইনাস তারকা হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ম্যাচে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়েন।

এরপর মরক্কোর বিপক্ষে বুধবার মস্কোয় শুরুতেই দারুণ এক গোল করেন তিনি। পাকাপাকিভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান সিআরসেভেন। রোনালদো পর্তুগালের হয়ে ১৫২ ম্যাচে মাঠে নেমেছেন। গোল করেছেন ৮৫ টি। এরআগে তার সমান গোল ছিল হাঙ্গেরি এবং স্পেনের হয়ে খেলা ফ্রেন্স পুসকাসের। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৪ টি গোল আছে।

রোনালদো এর আগে গত মার্চে মিসরের বিপক্ষে মাঠে নামেন। সে ম্যাচে গোলের হিসেবে রোনালদোর অবস্থান ছিল চারে। কিন্তু মিসরের বিপক্ষে ৯১ এবং ৯২ মিনিটে দুই গোল করেন সিআরসেভেন। ৫৬ মিনিটে সালাহর করা গোলে ওই ম্যাচে হারতে বসেছিল পর্তুগাল। কিন্তু রোনালদো তা হতে দেননি। ঠিক স্পেনের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে যেমন হতে দেন নি। ওই ম্যাচে প্রথম গোল করে জাপানের কুনিশিগির পাশে বসেন রোনালদো। আর দ্বিতীয় গোল করে তাকে ছাড়িয়ে তৃতীয় অবস্থানে উঠে যান ইউরো জয়ী তারকা।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হতে ৪ গোল দরকার ছিল রোনালদোর। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ৩ গোল করে পুসকাসের পাশে বসেন দ্যাস কুইনাসদের স্বপ্ন সারথী। মরক্কোর বিপক্ষে গোল করে উঠে গেছেন দুই নম্বরে। তবে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো হওয়া হবে না! ৩৩ বছর বয়সী তারকার ওপরে আছেন ইরানের আলি দায়। তার নামের পাশে ১০৯ গোল জমা করা আছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451