মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহের মুক্তাগাছায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৫৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- ময়মনসিংহের মুক্তাগাছায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানান। নিহত রাজন রায়ের (২৮) বাড়ি মুক্তাগাছার পিলখানা গ্রামে। তিনি অটোরিকশার চালক ছিলেন বলে পুলিশ জানায়। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাটি সকালে মুক্তাগাছার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল মাইক্রোবাসটি। পথে অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন পুরুষ মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গিয়ে যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451