সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ আমরা দেশের সাংবিধানিক ধারাকে জলাঞ্জলি দিতে পারি না’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮
  • ২৪৪ বার পড়া হয়েছে
মাদকের গডফাদার যে দলের হোক না কেন কেউই ছাড় পাবে না : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্কঃ- 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা আওয়ামী লীগের দোষ নয়। তারা নিজেরা সবকিছু উপেক্ষা করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। বিএনপি নির্বাচন থেকে সরে গেলে দেশের সাংবিধানিক ধারাকে আমরা জলাঞ্জলি দিতে পারি না।

আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকার এখানে ওখানে গভীর রাতে বৈঠক চলছে। তারা (বিএনপি) মনে করছে, আমরা জানি না। সব খবরই আমার জানা আছে। তবে এবার কোনো ষড়যন্ত্র টিকবে না। দেশের জনগণ প্রতিহত করবে। জনগণ আমাদের সাথে আছে।

তিনি আরো বলেন, বিএনপির দেশের জনগণের প্রতি আস্থা নেই। তাই তারা বিদেশিদের কাছে বার বার ধরনা দিচ্ছে । তাদের কাছে অভিযোগ করে দেশকে খাটো করছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা।

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বলেন, সিএমএইচ হচ্ছে দেশের সবচেয়ে ভাল হাসপাতাল। নির্বাচনে খালেদা জিয়া সেনাবাহিনী চান, কিন্তু মিলিটারি হাসপাতালে চিকিৎসা নেবেন না- এটা কেমন কথা?

সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধাররণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451