বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে ঘুমন্ত দুই বাংলাদেশির মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ৫১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সৌদি আরবে আগুনে পুড়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শনিবার গভীর রাতে দেশটির রাজধানী রিয়াদের চোলাই এলাকায় ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মরহুম আবদুল মালেক ভেন্ডারের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন ওরফে ফকির (৩৪)।

নিহত ইয়াছিনের মামাশ্বশুর সাইদুল হক আদর ও কামরুলের ভাই সালেক মিয়া আজ সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, রিয়াদের চোলাই এলাকায় একটি ফোম কারখানায় কাজ করতেন কামরুল ইসলাম ও ইয়াছিন। কারখানার ওপরেই ছিল তাদের থাকার ব্যবস্থা। শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুন লাগে। এতে সেখানে দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে যায়।

এ ছাড়া আহত হয়েছেন ইয়েমেনের এক নাগরিক। স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দিলে তারা লাশগুলো উদ্ধার শেষে ছৌমুছি হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত কামরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর ইয়াছিনের রয়েছে দুই ছেলে। ঈদের আমেজের সময় দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

এ ব্যাপারে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম বলেন, দুই বাংলাদেশি মারা যাওয়ার বিষয়টি কেউ জানায়নি। তবে এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451