বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে নিখোঁজের একদিন পর কাঠ ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ২৯৩ বার পড়া হয়েছে

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরের নিখোঁজের একদিন পর কাঠ ব্যবসায়ী
নজরুল ইসলামের (৪০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা
পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার এমসি বাজার-শিশু
পল্লী সড়কের মাজম আলী মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নজরুল টেপিরবাড়ী (দেওচালা) গ্রামের সাহাব উদ্দিনের
ছেলে। সে বিভিন্ন এলাকা থেকে গাছ (কাঠ) কিনে এমসি
বাজারে বিক্রি করতো।
নিহতের ভাতিজা জসীম উদ্দিন জানান, ঈদের দিন শনিবার (১৬জুন)
পাশের লোহাই (ডোমবাড়িচালা) গ্রামে শ^শুর বাড়ীতে বেড়াতে
যায়। এসময় তার চাচাতো শালা আলীম উদ্দিনের ছেলে মোক্তার
হোসেনের কাছে পাওনা ৮০ হাজার টাকা চায়। পাওনা টাকা না
দেয়ায় নিজ বাড়িতে লোকজন না (জনশূন্য) থাকায় স্ত্রীকে বলে
সে বাড়ীতে চলে আসবে। পরে স্ত্রী মোক্তার হোসেনকে সাথে দিয়ে
তাকে বাড়ীতে পৌছে দিতে বলে এবং বাড়ীতে গিয়ে স্ত্রীকে
ফোন দিতে বলে। রাত গভীর হলেও ফোন না দেওয়ায় এবং মুঠোফোন
বন্ধ পাওয়ায় স্ত্রী বাড়ীতে খোাঁজ নিয়ে জানতে পারে নজরুল
বাড়ীতে পৌঁছায়নি। পরে বাড়ির লোকজন রবিবার মোক্তারকে খবর
দিয়ে এনে জিজ্ঞাসা করলে সে জানায় রাতে তাকে এমসি বাজারে
পৌছে দিয়েছে। পরে সোমবার সকালে স্থানীয়রা মাজম আলী
মোড়ে বস্তার ভিতর লাশ দেখতে পয়ে থানায় খবর দেয়। পুলিশ এসে
বস্তা খুললে স্থানীয়রা ব্যবসায়ী নজরুলের লাশ শনাক্ত করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মোহসীন হোসাইন জানান, নিহতের
গলায় রশি দিয়ে পেঁচানোর মতো দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে
দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও শ^াসরোধে হত্যা করে রাতের আঁধারে
লাশ চটের বস্তায় ভরে মাইজ উদ্দিনের বাড়ির পাশে ফেলে রেখে গেছে।
নিহতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন

আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া
চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451