সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদেরদিনে বেড়াতে গিয়ে প্রথম স্বামীর হাতে দ্বীতিয় স্বামী খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মেহেদী হাসান উজ্জ¦ল,ফুলবাড়ী দিনাজপুর থেকে:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঈদের দিন আত্বীয়ের বাড়ীতে বেড়াতে গিয়ে প্রথম
স্বামীর হাতে ছুরির আঘাতে দি¦তীয় স্বামী খুন হয়েছে।
গত ১৬ই জুন শনিবার ঈদেরদিন দিনাজপুরের পার্ববতীপুর উপজেলার ভবানীপুরের বাসিন্দা
নজরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী হোসনে আরা সহ আত্বীয়ের বাড়ীতে বেড়াতে গেলে বাড়ী
ফেরার পথে হোসনে আরা’র পুর্বের স্বামী সাদেকুল ইসলাম,বর্তমান স¦ামী নজরুল
ইসলাম নামে এক ব্যক্তিকে বুকে ছুরি মেরে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত নজরুল
ইসলাম পার্বতীপুর উপজেলার ভবানীপুর বাজার এলাকার অমর আলীর ছেলে।
নিহতের খালাতো বোন হাফিজা বেগম ও দুলাভাই সেরাজুল ইসলাম জানান, দেড় বছর
আগে নবাবগঞ্জ উপজেলার রহিমাপুর পশ্চিমপাড়া গ্রামের হোসেন আলীর মেয়ে মোছা.
হোসনে আরার সঙ্গে তার খালাতো ভাই নজরুল ইসলামের বিয়ে হয়। এর আগে নবাবগঞ্জ
উপজেলার ঠসারমোড় গ্রামের মোজাম্মেল হোসেন এর ছেলে সাদেকুল ইসলামের সঙ্গে
তার বিয়ে হয়েছিল। পরে সাদেকুল তাকে তালাক দেন।
নজরুলের সঙ্গে বিয়ের পর হোসনে আরা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরী করতো এবং
নজরুল রিকশা চালাতেন । নজরুল ও তার স্ত্রী ঈদ করতে ঢাকা থেকে বাড়িতে এসে,খালা
শাশুরীরর বাড়ী নবাবঞ্জের ঠসারমোড় নামকস্থানে বেড়াতে আসেন। ঈদের নামাজ শেষ করে
নজরুল ইসলাম ঐ এলাকার স্থানীয় হক সাহেবের বাজরে বেড়াতে গেলে। এ সময় নজরুলকে
দেখতে পেয়ে হোসনে আরার সাবেক স্বামী সাদেকুল প্রকাশ্যে তার বুকে ছুরি চালান।
স্থানীয়রা সাদেকুলকে আটক করে পুলিশে খবর দেয় এবং নজরুলকে ফুলবাড়ী হাসপাতালে
নিয়ে এলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ঐ দিন নবাবগঞ্জ
থানা পুলিশ হত্যাকারী সাদেকুল ইসলামকে আটক করে।
নিহত নজরুর ইসলামের স্ত্রী হোসনে আরা জানান, দির্ঘ দেড় বছর পুর্বে সাদেকুলের
সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর তিনি নজরুলকে বিবাহ করেন, এরই আক্রোশে
নজরুলকে তার পুর্বের স্বামী সাদেকুল তার সামনেই ছুরি চালিয়ে হত্যা করেছে বলে
তিনি অভিযোগ করেন।
নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা
স্বীকার করে বলেন, এ ঘটনায় হত্যাকারী সাদেকুলকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের
জন্যে দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে এবং নিহত নজরুলের ভাই বাদী হয়ে তার
বিরুদ্ধে একটি হত্যামামলা দায়ের করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451