বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সালাহ বিহীন মিশর হারল উরুগুয়ের কাছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ২৮৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

ম্যাচের আগে নিশ্চয়তা দিলেও রাশিয়া বিশ্বকাপে মিশরের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মোহাম্মদ সালাহ। তাকে ছাড়াই লুইস সুয়ারেস, এডিনসন কাভানিদের বিপক্ষে দারুণ লড়াই করল ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে আসা দলটি। শুরু থেকে বল ছিল উরুগুয়ের দখলে। আস্তে আস্তে উভয় পক্ষই শুরু করে আক্রমণ। প্রথমার্ধ কাটে গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধেও কোনো দল গোলের দেখা পাচ্ছিল না।

৮৯তম মিনিটে সুয়ারসের থেকে বল পেয়ে সুবর্ণ সুযোগ নষ্ট করেন এডিনসন কাভানি। অবশেষে ম্যাচের ৯০তম মিনিটে ম্যাচের উরুগুয়েকে গোলের মুখ দেখান হোসে হিমেনেজ। অবাক করা ব্যাপার হলো, হিমেনেজ একজন ডিফেন্ডার! তার হেড থেকে দারুণ এক গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ল উরুগুয়ে। বিশ্বকাপে ৬ আসর পর নিজেদের প্রথম ম্যাচে জয় পেল দুইবারের চ্যাম্পিয়নরা।

পুরো ম্যাচে তিনটি সহজতম সুযোগ নষ্ট করেছেন উরুগুয়ের সবচেয়ে বড় তারকা লুইস সুয়ারেস। সতীর্থরা আক্রমণে ওঠার সময় যখনই তার কাছে বল দিয়েছেন, তখনি সেটা নষ্ট করেছেন এই বার্সেলোনা ফরোয়ার্ড। ৮৮ মিনিটে এডিনসন কাভানির দুর্দান্ত এক ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে এলেও মনোবল হারায়নি। পরের মিনিটেই বাঁ প্রান্তে ফ্রি কিক আদায় করলেন হোসে হিমেনেজ। তখনই শেষ হলো মিশরের প্রাণপণ লড়াই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451