সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাড্ডায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ২১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

রাজধানীর বাড্ডায় জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মাথা ও বুকে গুলি লাগে।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পরপরই এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ফরহাদ হোসেন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আবুল কালাম আজাদ জানান, উত্তর বাড্ডার আলীর মোড়ের কাছে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। জুমার নামাজ পরে ফরহাদ হোসেন বেরিয়ে আসার সময় তাকে গুলি করা হয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।

কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451