শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে পম্পেওর শর্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

সম্পূর্ণরূপে পরমাণু নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর আরোপিত কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত সংবাদ সম্মেলনে পম্পেও এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে পিয়ংইয়ং অঙ্গীকার করেছে।

গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষের নেতারা চুক্তিতে সই করেন। এর মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বাতিলের বিষয়টি রয়েছে।

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের বৈঠকের বিষয়ে জানাতে পম্পেও দক্ষিণ কোরিয়া ভ্রমণ করছেন।

মাইক পম্পেও বলেন, ‘আমরা বিশ্বাস করি, কিম জং উন (পরমাণু নিরস্ত্রীকরণের) আশু প্রয়োজনীয়তা অনুভব করবেন।’

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতাদের মধ্যে সই করা চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। পর্যবেক্ষকরা বলছেন, উত্তর কোরিয়া কীভাবে পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে, তা বিস্তারিত আকারে বলা নেই। এই প্রক্রিয়াটি কীভাবে নিরীক্ষা করা হবে, তাও বলা নেই চুক্তিতে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451