বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বরিশাল রাজশাহী সিলেট সিটি ভোটের তফসিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ২৭৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে।  এই তিন সিটি করপোরেশন নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে আজ বুধবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ  করা যাবে। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বুধবার দুপুরে এ তিন সিটি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার দিন থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই তিন সিটিতে রিটার্নি অফিসারের নিকট মনোনয়পত্র জমাদানের শেষ তারিখ ২৮ জুন, প্রার্থীতা বাছাই ১ ও ২ জুলাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোগগ্রহণ আগের ঘোষিত আগামী ৩০ জুলাই-ই অনুষ্ঠিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর আগে ২৯ মে এ তিন সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

সচিব বলেন, এসব নির্বাচনে বরিশাল, সিলেট ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী ও বরিশালে ১০ জন করে এবং সিলেট সিটি করপোরেশনে ৯ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৬টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। এ তিন সিটিতেও ইভিএম ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। কি পরিমাণ ইভিএম ব্যবহার করা হবে এটি কমিশন সিদ্ধান্ত নেবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451