বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মাধ্যমে পবিত্র শবেকদর পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ২২০ বার পড়া হয়েছে

ফরহাদ হোসেন,স্টাফ রির্পোটার।

বাংলাদেশের অন্যান্য স্থানের মত আশুলিয়ায় ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে পবিত্র শবে-কদর পালিত হয়েছে।মাগরিবের আযানের পরপরই ধর্মপ্রাণ মুসলমাণরা মসজিদে মসজিদে সমবেত হতে থাকে।

রাতভর নফল নামায,জিকির আজগার পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত,তসবীহ্ তাহলিল পাঠ রাতভর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মূলত ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতটিকে কাটায়।

অনেককে এ রাত্রিতে অসহায় ও দুস্থ্য ভিক্ষকদের মাঝে দান খয়রাত করতে ও দেখা যায়। আশুলিয়ার বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে দেখা যায় সব মসজিদে ধর্মপাণ মুসলমানদের ঊপস্থিতি ছিল চোখে পড়ার মত।

মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বয়ান করছেন আর ধর্মপ্রাণ মুসলমানরা তা গভীর মনোযোগ সহকারে শুনছেন।পবিত্র শবে-কদরের আমল ও তাৎপর্য নিয়ে ইমাম সাহেবরা মুলত এ আলোচনা করছেন।

অনেককে চোখের পানি ফেলে নিজের পাপ কর্মের কথা চিন্তা করে বিশেষ মোনাজাত করতেও দেখা যায়।অনেককে আবার বাবা-মার জন্যও দোয়া করতে দেখা যায়।

ইসলাম ধর্মে শবে- কদরের রাতটিকে সর্বোচ্ছ গুরুত্ব দেয়া হয়েছে।হাদিসে বর্ণিত আছে,হাজার রাত থেকে ও শবে-কদরের রাত অতি ঊত্তম।শরীয়াতে আরো বলা হয়েছে,শবে-কদরের রাত পেতে তোমরা রমযান মাসের শেষ দশদিনের বেজোড় রাত গুলোতে খুঁজতে থাকো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451