সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুসলমানদের মধ্যে অনৈক্য দূর করতে হবে : এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ২৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রমজান মাস সংযমের মাস হলেও জাঁকজমক ইফতার করছি। অথচ রোহিঙ্গারা কীভাবে ইফতার করছে, কীভাবে দিন কাটাচ্ছে তার খোঁজ আমরা রাখছি না। ফিলিস্তিনিদের পাখির মত গুলি করছে, মারছে, কোনো প্রতিবাদ নেই। এর মুল কারণ হচ্ছে মুসলিমরা ঐক্যবদ্ধ নয়। রাষ্ট্র ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মুসলমানদের মধ্যে অনৈক্য দূর করতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর কদমতলীর বালুর মাঠে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনাসভায় এসব কথা বলেন এইচ এম এরশাদ। শ্যামপুর-কদতমলী থানা জাতীয় পার্টি ওই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

এইচ এম এরশাদ বলেন, ‘রমজান এলেই আমাদের দেশে দ্রব্যমূল্য বাড়ানোর হিড়িক পরে। যা পৃথিবীর কোথাও নেই। এতে প্রতীয়মান হয় আমরা ইসলামের চর্চা থেকে অনেক দূরে সরে যাচ্ছি।’

এরশাদ আরো বলেন, ‘রাষ্ট্রের সর্বক্ষেত্রে যদি ইসলামের চর্চা হতো তাহলে হিংসা-বিদ্বেষ, হানাহানি থাকত না। তাই শুধু রমজান মাসেই নয়, আসুন সারা বছর ইসলাম ও আল্লাহর ইবাদত করি।’

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সালমা হোসেন, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর হোসেন, জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, শামসুজ্জামান কাজল, সুলতানা আহমেদ লিপি, শাহনাজ পারভীন প্রমুখ।

ইফতার মাহফিলের আগে এরশাদ জাতীয় পার্টি ঢাকা-৪ আসনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451