রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বজ্রপাতে নরসিংদীতে নিহত ৩, আহত ৭

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ২৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

নরসিংদীতে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার নলবাটা এলাকায় মেঘনা নদীতে এ বজ্রপাতের ঘটনা ঘটেছে।  নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার আলোকবালী গ্রামের চাঁন মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৩৫) ও একই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও মনা মিয়ার ছেলে সেলিম মিয়া (২৫)। আহতরা হলেন- আলোকবালী এলাকার রুবেল মিয়া (২০), সানাউল্লাহ মিয়া (২৫), ভুট্টো মিয়া (৩২), কুতুব উদ্দিন (২৬), জাবের হোসেন (২৫), আলম মিয়া (১৫), ফরহাদ হোসেন (২৫)।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদীর চরাঞ্চল আলোকবালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি নৌকা নরসিংদী শহরের দিকে আসার পথে নলবাটা এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে এবং নারীসহ নৌকার ৯ যাত্রী আহত হয়। পরে আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরো দুই নারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সাতজনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল ও বাকীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন সাতজন। তারা নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এটি একটি দুর্ঘটনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451