বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এখনো সালাহকে নিয়ে‘অনিশ্চয়তা’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সালাহ হাতে ব্যথা পান। বল দখলের লড়াইয়ে রামোস তাকে মার্কে রাখতে গিয়ে হাতের ভেতর হাত ঢুকিয়ে দেন। দুজনই মাটিতে পড়ে যান। সালাহর হাতে তখন মোচড় লাগে। কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও বেশিক্ষণ থাকতে পারেননি। খেলতে চাওয়ার অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে ৩১তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়।

একদিন বাদে তিনি জানান, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন।

সালাহ সোমবার দলের সঙ্গে হালকা অনুশীলন করেন। এরপর মিশর দলের ম্যানেজিং ডিরেক্টর ইহাব লিথিয়া বলেন, উরুগুয়ের বিপক্ষে সালাহকে পাওয়া যাবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না, ‘ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। তাই বলে আমি এখনই তার খেলা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

মিশর এবার গ্রুপ ‘এ’তে খেলবে। উরুগুয়ে ছাড়া তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং স্বাগতিক রাশিয়া। তাদের প্রথম ম্যাচ ১৫ জুন, বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451