শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

জিপিএ-৫ বিক্রির অভিযোগ: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৩১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- ঢাকা শিক্ষা বোর্ডের একজন উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘জিপিএ-৫’ বিক্রির অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) মো. মাহমুদ-উল-হককে প্রধান করে চার সদস্যের এই কমিটির অপর সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ইউনুস আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন) আহমদ শামীম আল রাজী এবং সরকারি মাধ্যমিক শাখার উপ-সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুপুরেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, জিপিএ ফাইভ বিক্রির অভিযোগ তদন্তে মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এইচএসসি পরীক্ষায় টাকার বিনিময়ে জিপিএ ফাইভ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

এর আগে গত রোববার একই ঘটনায় তিন সদস্যের পৃথক একটি তদন্ত কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।

বোর্ড চেয়ারম্যান বলেন, একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এইচএসসি পরীক্ষায় টাকার বিনিময়ে ‘জিপিএ ফাইভ’ পাইয়ে দেয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) অদ্বৈত কুমার রায়ের বিরুদ্ধে। অভিযোগটি আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ড চেয়ারম্যান আরও জানান, তিন সদস্যের কমিটির প্রধান করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়েন আওতাধীন ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর’ (ডিআইএ) এর পরিচালক অধ্যাপক আহাম্মেদ রশীদ সাজ্জাদকে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন- ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. হারুন-অর-রশিদ এবং বুয়েটের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ প্রফেসর ইউনূস মিয়া। ঈদের আগেই তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে কমিটিকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451