মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে ধনুয়া উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন আতাউর রহমান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৪৪১ বার পড়া হয়েছে

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া উচ্চ
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন
গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আতাউর
রহমান।
রোববার সকাল ১১ টায় নবনির্বাচিত স্কুল কমিটির ডাকা মিটিংয়ে
তাদের সর্ব সম্মতিক্রমে আগামী দু’বছরের জন্য বিনা
প্রতিদ্বন্দ্বীতায় মো. আতাউর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শরাফত আলী জানান, গত সোমবার (৪ জুন)
পরিচালনা পর্ষদ নির্বাচন-২০১৮ সফলভাবে সম্পন্ন হয়েছে। নিয়ম
অনুযায়ী নির্বাচনের পরে সাত কর্মদিবসের মধ্যেই অর্থ্যাৎ আজকে
মো. আতাউর রহমানকে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত করা
হয়েছে। তার বিপরীতে অন্য কারো নাম প্রস্তাব না থাকায় বিনা
প্রতিদ্বন্দ্বীতায় তিনিই পুনরায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সভাপতি মো. আতাউর রহমান বলেন, বিগত দু’বছর
বিদ্যালয়ের উন্নয়নে কাজ করেছি যা দৃশ্যমান সে কারণেই বিদ্যালয়ের
সকল ক্যাটাগড়ির নির্বাচিত সদস্যরা পুনরায় আমাকেই পরিচালনা
পরিষদের সভাপতি নির্বাচিত করেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের আদর্শ
মানুষ হিসেবে গড়া এবং ভালো ফলাফল তৈরী করার প্রতি নজর দেওয়ায় হবে
আমার মূল উদ্দেশ্য।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451