শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতীবান্ধায় গাঁজা সেবনের দায়ে ভুমি কর্মকর্তাসহ ২ জনের অর্থ দন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৫১৮ বার পড়া হয়েছে
হাসান
হাসান মাহমুদ ,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গাঁজা সেবনের দায়ে এরশাদুল হাবিব বাবু(৩৮) নামে এক উপ-সহকারী ভুমি কর্মকর্তাসহ দুই জনের অর্থ দন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। ভুমি কর্মকর্তার ১০ হাজার ও অপর জনের ৫ হাজার মোট ১৫ হাজার টাকা আদায় করা হয়।
সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আমিনুল ইসলাম এ রায় প্রদান করেন।
এর আগে রোববার দিনগত রাতে উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় গাঁজা সেবন অবস্থায় তাদের আটক করে পুলিশ।
দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী ভুমি কর্মকর্তা ও আদিতমারী উপজেলার গোবর্দ্ধন গ্রামের মাহবুবুর রহমানের ছেলে এরশাদুল হাবিব বাবু(৩৮) ও আদিতমারী কাচারীপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম রব্বানী(৩০)।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, রবিবার দিনগত রাতে উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় ওই দুজনকে আটক করে পুলিশ।
তিনি আরো জানান, পরে সোমবার বিকেলে তাদেরকে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আমিনুল ইসলামের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় তারা তাদের দোষ স্বীকার করে নিলে এরশাদুল হাবিব বাবু’র ১০ হাজার টাকা এবং তার সহযোগি রব্বানীর ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতে বিচারক।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, ওই দুজনের কাছ থেকে জরিমানার অর্থ বুঝে নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451