বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 প্রাইভেটকারে ‘ধর্ষণ’ চেষ্টা, বিবস্ত্র করে গণপিটুনি!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১৯৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ-
রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় প্রাইভেটকারে তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। যানজটে আটকা অবস্থায় গাড়ির মধ্যে এ ধরনের ঘটনা দেখতে পেয়ে প্রাইভেটকারের চালক ও এক যুবককে বিবস্ত্র করে গণপিটুনি দিয়েছেন জনতা। পরবর্তীতে ওই গাড়ির চালক পালিয়ে গেলেও মূল অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার (৯ ‍জুন) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম রনি হক।

এ বিষয়ে শনিবার রাতে রাফি আহমেদ নামে এক ব্যক্তি তার ফেসবুকে দুটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ অফিস থেকে ফেরার পথে মোহাম্মদপুর কলেজগেট সিগন্যালে ঠিক আমার সামনের গাড়িটাতে লক্ষ্য করে দেখি ভেতরে একটি ছেলে ও একটি মেয়ে ধস্তাধস্তি করছে। এবং ড্রাইভারের গাড়ি চালানোর ভঙ্গিমা দেখে মনে হচ্ছিল যে, সে গাড়িটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে, দুর্ভাগ্য তাদের, রাস্তায় তীব্র জ্যাম থাকায় গাড়িটি বেশি দূর যেতে পারেনি। এমতাবস্থায় আমি আমার গাড়ি থেকে নেমে সামনে যেতে যেতে দেখি আরও কিছু লোক গাড়িটির দিকে লক্ষ্য করে এগুচ্ছে। তখনও ভাবতে পারিনি এতটা নিচ ও নিকৃষ্ট ঘটনার চাক্ষুষ প্রমাণ হতে যাচ্ছি।

আমি গাড়িটির কাছে যেতেই দেখি ছেলেটি মেয়েটিকে ধর্ষণ করছে। গাড়ির দরজা খুলে প্রথমে আমরা মেয়েটিকে বাইরে বের করে নিয়ে আসি পরে অপর পাশের দরজা খুলতেই দেখি অতিপরিচিত সেই ছেলেটি অর্থাৎ বড়লোক বাবার বখে যাওয়া নষ্ট সন্তান। ছেলেটিকে বাইরে বের করতে গিয়ে সহ্য করতে হয়েছে বাজে মদের গন্ধ। আর নিজেকে সামলাতে পারলাম না, অতঃপর বসিয়ে দিলাম ওই জানোয়ারের কানের নিচে আমার বাম হাতের পাঁচ আঙ্গুলের চিহ্ন। এরপর ক্ষুব্ধ জনতা চিলের মতো করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের বাকি দায়িত্ব পালন করলো।

পরে মেয়েটির কাছ থেকে জানতে পারলাম, ওই নরপিচাশটা মেয়েটিকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে এসেছে।’

প্রসঙ্গত, রাফি আহমেদের আপলোড করা ওই ভিডিও চিত্রে দেখা গেছে, অভিযুক্ত যুবক ও তার গাড়ির চালককে আটকের পর জনতা বিবস্ত্র করে মারধর করছে। এবং সেখানে মারধরের শিকার গাড়ির চালক এক পর্যায়ে পালিয়ে যান।

এ বিষয়ে রাফি সময় নিউজকে বলেন, ‘ওই ঘটনার সময় পাশেই পুলিশের গাড়ি ছিল। আমরা ওই যুবককে পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করেছি।’

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মিনহাজুল ইসলাম তাদের আটক করেন বলে থানা থেকে সময় নিউজকে জানিয়েছেন ডিউটি অফিসার জলিল। তবে, মিনহাজুলকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

সাদা রঙের যে গাড়িটি (ঢাকা মেট্রো গ ২৯৫৪১৪) থেকে ওই দুই যুবককে ধরা হয়েছিল বলে দাবি করা হচ্ছে, সেটির মালিক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার নামের এক ব্যক্তি বলে নিশ্চিত হওয়া গেছে। তবে, তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাড়ির মালিক বাহাউদ্দিন সাভার উপজেলার ভাকুতাবাজার এলাকার বাসিন্দা বলে গাড়ির নিবন্ধনে উল্লেখ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451