মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে শতভাগ আন্তরিক: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ২১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আজ রবিবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার শতভাগ আন্তরিক। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।’

‘কখন নেওয়া হচ্ছে’ তা জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত ও কারা চিকিৎসকরা কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছেন, আমরা ব্যবস্থা করেছি। তাকে বিএসএমএমইউতে পরীক্ষা করানো হবে। কিন্তু কখন খালেদা জিয়াকে পরীক্ষার জন্য নেওয়া হবে, তা আইজি প্রিজন্স নির্ধারণ করবেন।

আসাদুজ্জমান খান কামাল বলেন, বিএসএমএমইউতে বড়-বড় চিকিৎসক ও গবেষকরা রয়েছেন। আর উনার ব্যক্তিগত চিকিৎসকরা তো রয়েছেনই। সুতরাং এখানেই চিকিৎসা হবে। তার মাইল্ড স্ট্রোকের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে। তারপরও অন্য কোনো সিদ্ধান্ত নিতে হলে তা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হবে বলে জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451