মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাস্টিন ট্রুডো দুর্বল ও অসৎ : ট্রাম্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ২৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভুল বক্তব্য দিয়েছেন। এ ছাড়া উন্নত সাত দেশের জোট জি-৭-এর ইশতেহারে সমর্থন দেবেন না বলে জানান তিনি।

শনিবার টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘সংবাদ সম্মেলনে জাস্টিনের ভুল বক্তব্যের ভিত্তি করে বলা যায় এবং এটা সত্য যে কানাডা আমাদের মার্কিন কৃষক, শ্রমিক ও প্রতিষ্ঠানগুলোর ওপর বেশি ট্যারিফ (শুল্ক) আরোপ করছে। আমাদের প্রতিনিধিদের আমি নির্দেশ দিয়েছি ইশতেহারে সমর্থন না দিতে। যুক্তরাষ্ট্রে স্রোতের মতো ঢোকা অটোমোবাইল প্রতিষ্ঠানগুলোর ওপর আমরা শুল্ক আরোপের চিন্তা করছি।’

দ্বিতীয় টুইটে ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খুব অসৎ ও দুর্বল।

এর কিছুক্ষণ আগেই ট্রুডো বলেন, তিনি এ ঘোষণা দিয়ে খুশি যে সাতটি দেশ যৌথ ইশতেহার প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এতে সই করেছে বলে ইঙ্গিত দেন।

এরপর ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত পাল্টে দেবে এবং ইশতেহারে সই করবে না।

পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, জাস্টিন ট্রুডো এমন কোনো কথা বলেননি, যা আগে কখনো আলোচনা হয়নি। উন্মুক্ত পরিবেশে ও একান্ত বৈঠকে যে কথা হয়েছে, তাই তিনি সংবাদ সম্মেলনে বলেছেন।

জি-৭ জোটের সদস্য দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় জি-৭ সম্মেলনের আউটরিচ কর্মসূচিতে অংশ নিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451