বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদের প্রথম ট্রেন কমলাপুর ছাড়ল ঘরমুখো মানুষ নিয়ে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ২১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা ছেড়ে যেতে শুরু করেছে মানুষ। আজ প্রথম দিনের মতো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়।

তবে আজ রবিবার সকাল ৬টা ২০ মিনিটে দিনের প্রথম ট্রেন সুন্দরবনের যাত্রা হওয়ার কথা থাকলেও সেটি ৫০ মিনিট দেরিতে যাত্রা করে খুলনার উদ্দেশে।

তবে এ নিয়ে যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়লে সবাই উপকৃত হতো বলে মন্তব্য করেন লাইজু নামে এক যাত্রী। তিনি বলেন, ৬টা ২০ মিনিটে এই ট্রেন ছাড়ার কথা থাকলেও ছাড়ছে ৭টা ১৫ মিনিটে।

আজ ট্রেনে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হন। যাত্রীদের অনেকেই ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে ছাদে চড়ে বসেন। যদিও এতে জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু তারপরও বাড়ি যেতে হবে। আর তাতেই ঝুঁকি নিতেও রাজি তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451