বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বাঘিনীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৩০৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

নারীদের ক্রিকেটে ইতিহাস গড়ে ফেলল সালমা খাতুনের দল। মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলার বাঘিনীরা। আজ শনিবার প্রথম পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলেন বাংলাদেশের মেয়েরা।

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ইতিমধ্যেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রথম পর্বের চার ম্যাচ হারা মালয়েশিয়ার বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল টাইগ্রেসরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন আয়েশা রহমান ও শামিমা সুলতানা। ৫৯ বলে উদ্বোধনী জুটিতে এসে যায় ৫৯ রান। ২ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩১ রান করেন আয়েশা।

তিনে নেমে এদিন সুবিধা করতে পারেননি দলের অন্যতম সেরা ব্যাটার ফারজানা হক। ৭ রান করতে খেলেছেন ১৫ বল। ৫৪ বলে ৪৩ রান করেন শামিমা। শেষ দিকে ১২ বলে অপরাজিত ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন অলরাউন্ডার ফাহিমা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান। অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গাম ২টি এবং শাশা ১টি উইকেট নেন।

টার্গেট বড় না হলেও মালয়েশিয়ার জন্য তা ছিল আকাশ সমান। তাদের খেলা দেখে মনে হয়েছে, ২০ ওভার টিকে থাকাটাই যেন অনেক বড় কিছু। অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গাম অবশ্য বল হাতে ভালো করার পর নিজেদের ইনিংসের সর্বোচ্চ ১৭ রান করেন। বল হাতে যথারীতি দুর্দান্ত ছিলেন রুমানা আহমেদ। ৪ ওভারে ৮ রানে নিয়েছেন ৩ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।

আগামীকাল রবিবার ভারতের বিপক্ষে ফাইনালে দেখা হবে বাংলার বাঘিনীদের।

 

কা ক


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451