বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবারের বাজেট প্রশ্নবিদ্ধ : ব্যারিস্টার মওদুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ২৯৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ব‌লে‌ছেন, মাদকের বিস্তারের জন্য দায়ী সরকার নিজেই। গত দশ বছর ধরে তারা ক্ষমতায়, এতদিন কি কোনো উদ্যোগ ছিল মাদক নিয়ন্ত্রণের? যদি থাকতো তাহলে আজ এভাবে মাদক নিয়ন্ত্রণের নামে অভিযান পরিচালনা করতে হতো না। নির্বিচারে মানুষ হত্যা করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে সরকার। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য তাদেরকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক গোল টেবিল আলোচনায় তি‌নি এসব কথা ব‌লেন।

মওদুদ ব‌লে‌ন, সঠিক তালিকা ধরে মাদক ব্যবসায়ীদের না ধরে চুনোপুটিদেরকে বিনা বিচারে হত্যা করা হচ্ছে। আগামীতে বিনা বিচারের এসব হত্যাকাণ্ডের বিচার করা হবে।

বাজেটে কর্মসংস্থানের সৃষ্টির ওপর কোনো গুরুত্ব দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকিং কমিশন গঠনের ছিঁটেফোটাও বাজেটে উল্লেখ নেই। ধনীকে ধনী করবে এই বাজেট, গরীবকে আরো গরীব করবে। এই বাজেট প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, সংবিধান মানুষের মঙ্গলের জন্য। সুতরাং সংবিধান কখনো বাধা হবে না। বর্তমান সরকার বলে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। মোটেও না। জনগণ যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া আজ কারাগারে। তার জামিন নিয়ে তাল বাহানা করছে। আমি কোনদিন শুনিনি জামিনের বিরুদ্ধে লিভ দেওয়া হয়। আবার জামিন বিলম্বিত করার জন্য দেরি করে তারিখ দিচ্ছে। কিন্তু যেদিন খালেদা জিয়া বের হবেন সেদিন কি হবে সেই ভয়ে ভীত সরকার। সরকার জানে খালেদা জিয়া বের হলে কি হবে। তিনি বের হলে আমরা আর ২০ দলের মধ্যে সীমাবদ্ধ থাকব না।

সভায় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেসারুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451