শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কেড়ে নিলো ৩ জনের প্রাণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ৩২০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ-

চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত ব্রিজ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন তিনজন। এতে আহত হয়েছেন আরও নয় ব্যক্তি।

শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নারগিস আকতার (৩৫), হাসিনা আকতার (৪০) ও অজ্ঞাতপরিচয়ের (২৮) এক পুরুষ ।

আহতদের মধ্যে আবদুস সাত্তার (৪০), ইমরান (৬), আবদুর রহমান (৪০), অনীল বড়ুয়া (৫০), শারমিন (২৩), রিগান (৩৩), সিফাত (১৬) ও দিদারকে (৩০) উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত মোট ১২ নারী-পুরুষকে হাসপাতালে নিয়ে আসে কিছু লোক। এদের মধ্যে তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

উদ্ধারকারীদের মধ্যে আক্তার হোসেন জানান, নিয়ন্ত্রণ হারানো ট্রাকটির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে মুচড়ে যায়। এ সময় ওই সিএনজিচালিত অটোরিকশা ও রিকশারোহী তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে নারগিস আকতার (৩৫) নামে একজনের পরিচয় জানা গেছে। অন্য দুজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451