শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে কিমকে আমন্ত্রণ জানাতে পারি : ট্রাম্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ৩০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বৈঠক ভালোভাবে হলে তিনি তাঁকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, কোরীয় যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানো সম্ভব। যদিও এটাকে তিনি সমঝোতার সবচেয়ে সহজ অংশ হিসেবে মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চায়, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরিত্যাগ করুক। তবে ট্রাম্প বলছেন, এক বৈঠকে এটা সম্ভব হবে না। এ লক্ষ্যে পৌঁছাতে আরো সময় লাগবে, আরো বৈঠক করতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, কিম জং-উন পরমাণু নিরস্ত্রীকরণে ইচ্ছুক বলে তাঁকে ইঙ্গিত দিয়েছেন।

এর আগে ট্রাম্পের নীতি ছিল, উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা। তবে পরে তিনি বলেছেন, চাপ প্রয়োগ কথাটি তিনি ব্যবহার করবেন না। কারণ উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতায় যাচ্ছেন তাঁরা। তিনি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে তিনি অনেক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা ভালোভাবে না এগোলে তিনি বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। আর যদি ভালোভাবে কথাবার্তা এগোয়, তাহলে তিনি কিমকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451