রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আসন্ন ঈদকে সামনে রেখে ব্যবসা বান্ধব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি-ডিএমপি কমিশনার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুন, ২০১৮
  • ১৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আসন্ন ঈদকে সামনে রেখে  শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ক্রেতারা যাতে কেনাকাটা করতে পারেন তার জন্য আমরা সমন্বিত উদ্যেগে ব্যবসা বান্ধব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

৩ জুন’১৮ রবিবার বিকেলে নিউমার্কেট এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম।

কমিশনার বলেন-জনসাধারণ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেজন্য আমরা পুলিশি টহল বৃদ্ধি করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোন চুরি, ছিনতাইয়ের সংবাদ আসেনি।

এ সময় ডিএমপি কমিশনার পুলিশের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন । মার্কেটের ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এছাড়াও ডিএমপি’র ট্রাফিক ব্যবস্থা নিয়ে কমিশনার বলেন, প্রতিদিন আমাদের ৬০০ পুলিশ সদস্য যানজট নিরসনে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন তারা রাস্তায় ইফতার করছে।

ডিএমপি’র চলমান মাদক বিরোধী অভিযান নিয়ে কমিশনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন। ঢাকা মহানগরীতে কোন প্রকার মাদকের আস্তানা থাকবে না। অভিযানের মাধ্যমে সব মাদকের আস্তানা গুড়িয়ে দেয়া হবে।

এ সময় কমিশনার আরো বলেন, মাদকের অভিযানে যেন কোন নিরাপরাধ ব্যক্তি যেন বিপদে না পড়ে সেদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে।

পরবর্তীতে কমিশনার বসুন্ধরা শপিংমলে পরিদর্শনে যান এবং সেখানকার ক্রেতা-বিক্রেতাদের সাথে মার্কেট পরিস্থিতি নিয়ে আলাপ করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সুত্র,ডিএমপি নিউজ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451